বিনোদন

দেবীর বোধন শেষে মহা সপ্তমী আজ

শারদীয় দুর্গাপূজা
শারদীয় দুর্গাপূজা

দেবীর বোধন শেষে আজ সপ্তমীতে শুরু হল মূল পূজা। বোধন, আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আনন্দময়ী দেবীর বোধনের মধ্যে দিয়ে সোমবার শুরু হয় সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব। দেশের বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণ আর আরতির মধ্য দিয়ে সারাদেশের পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী উদযাপন।

ষষ্ঠীতে নানা আচার-অর্চনায় দেবীর আনুষ্ঠানিক অধিষ্ঠান হয়েছে মণ্ডপে মণ্ডপে। পঞ্জিকামতে, আনন্দময়ী দুর্গা এবার এসেছেন ঘোড়ায় চড়ে, ফিরে যাবেন দোলায়। এবার সারাদেশে ২৯ হাজার ৭৪টি পূজামণ্ডপে হচ্ছে দুর্গাপূজা, যা গতবারের চেয়ে ৭০০ বেশি।

ভক্তদের মাঝে আনন্দ, উৎসবের আমেজ। চলছে উৎসবকে কেন্দ্র করে গান, বাজনা, নাটক।

শরৎকালে শত্রু বধ করেছিলেন বলে দেবী দুর্গার আরেক নাম শারদেশত্রুনাশিনী। লোকালয়ে দেবীর আগমন তাই পৃথিবী থেকে সকল অশুভ শক্তি দূর করবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ