বিনোদন

না ফেরার দেশে পীযুষ গঙ্গোপাধ্যায়

পীযুষ গঙ্গোপাধ্যায়
পীযুষ গঙ্গোপাধ্যায়

টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হেরে গেলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পীযুষ গঙ্গোপাধ্যায়। রোববার ভোরে কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

৫০ বছর বয়সী এ অভিনেতা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও সুপরিচিত ছিলেন।

গত মঙ্গলবার হাওড়ার রেইলওভার ব্রিজে তার ব্যক্তিগত গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার মাথা,পাঁজর ও বুকে আঘাত লাগে, এর মধ্যে পাঁজরের আঘাত গুরুতর ছিল বলে জানায় চিকিৎসকরা। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে তাকে কলকাতার বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গত চারদিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, রক্তচাপও কম ছিল, সেই সঙ্গে বেশ কয়েকটি অঙ্গ ঠিক মতো কাজ করছিল না।

মঞ্চ, টেলিভিশন ও সিনেমার জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় অঞ্জন দত্ত পরিচালিত 'ব্যোমকেশ' সিরিজ, 'আবর্ত, 'গয়নার বাক্স'সহ বহু সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ তাকে দেখা যায়, সন্দীপ রায় পরিচালিত 'চার' সিনেমায়। এছাড়া 'জলনূপুর'সহ বিভিন্ন ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছিলেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

পীযূষ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও শোক জানাচ্ছেন টিভি, মঞ্চ আর চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিত্বরা। তথ্যসূত্র: আনন্দবাজার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ