বিনোদন

সমৃদ্ধশালী সংস্কৃতি বাংলাদেশে রয়েছে: নূর

আসাদুজ্জামান নূর
আসাদুজ্জামান নূর

বিশ্ববাসীর কাছে তুলে ধরার মতো যথেষ্ট সমৃদ্ধশালী সংস্কৃতি বাংলাদেশে রয়েছে বলে মনে করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বুধবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে বৌদ্ধ ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এ প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরে বলেন, পর্যটকরা এখন শুধু দর্শনীয় স্থান নয় ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কেও বেশ আগ্রহী।

এ সময় বাংলাদেশে পর্যটন খাতে উন্নয়নের নানা দিক বিশ্বের কাছে তুলে ধরতে বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিবকে আহ্বান জানান বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

বৌদ্ধ ধর্মের ইতিহাস তুলে ধরতে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করায় এ সময় বাংলাদেশ সরকার ও জাতীয় জাদুঘরকে ধন্যবাদ জানান বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রেফাই।

নানা ধর্ম-বর্ণের মানুষের ইতিহাসে সমৃদ্ধ বাংলাদেশের এমন উদ্যোগের সঙ্গে অন্যান্য দেশও সমৃক্ত হতে পারে উল্লেখ করে, সকরকাকে ধন্যবাদ জানান বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব।

প্রাচীন বাংলায় ছিলো বৌদ্ধধর্মের এক সমৃদ্ধ ইতিহাস। অষ্টম থেকে একাদশ শতক পর্যন্ত পাল-চন্দ্র শাসনামলে বাংলায় তান্ত্রিক বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে। এ সময় অবলোকিতেশ্বর, ধ্যানিবুদ্ধ ও বজ্রসত্ত্বের বহু ভাস্কর্য তৈরি হয়। বাংলার বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া এসব ভাস্কর্য সংরক্ষিত রয়েছে জাতীয় জাদুঘরে।

এ সব ভাস্কর্যের মধ্য থেকে প্রস্তর, ব্রোঞ্জ ও পোড়ামাটির ৮৫টি ভাস্কর্য নিয়ে জাতীয় জাদুঘর আয়োজন করেছে বিশেষ বৌদ্ধ ভাস্কর্য প্রদর্শনী।

আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ