সঙ্গীত সম্মেলন, কর্মশালা, নাচ-গানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হল বাংলাদেশ সঙ্গীত সপ্তাহ-২০১৫।
শুক্রবার সকালে শিল্পকলা একাডেমির নৃত্যশালা মিলনায়তনে দুইদিনের এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
নরওয়ে-বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশি বিভিন্ন ব্যান্ডসহ শ্রীলংকার শিল্পীদল 'শক্তি'।
উদ্বোধন শেষে নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরিটে লুন্ডেমো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: