বিনোদন

বরিশালে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী শশ্মান দিপালী উৎসব

শশ্মান দিপালী উৎসব
শশ্মান দিপালী উৎসব

বরিশাল নগরীর লাকুটিয়া খাল ঘিরে প্রায় ৪ একর জায়গায় জুরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ মহাশ্মশান। এখানে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শশ্মান দিপালী উৎসব।

প্রায় দেড়শো বছর ধরে চলে আসা এই রেওয়াজ অনুযায়ী প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো হয় প্রদীপ। প্রতিবছর ভূত চর্তুদশীর পূণ্য তিথিতে আয়োজন করা হয় এই পূণ্য উৎসবের।

শুধুমাত্র বরিশালে নয়, এই শশ্মানে দিপালী উৎসব দেখতে দেশ-বিদেশ থেকে আসেন ভক্ত অনুসারী ও পর্যটকরা। প্রিয়জনের স্মৃতিতে মোমের আলো জ্বালানো ছাড়াও সমাধিতে তার প্রিয় খাদ্যসহ নানা উপাচার ও ফুল দিয়ে সমাধি সাজিয়ে তোলা হয়। পূর্বপুরুষের স্মৃতিতে করা হয় প্রার্থনা।

এ বছর পঞ্জিকা অনুসারে ভূত চতুদর্শীর পূণ্য তিথিতে সোম ও মঙ্গলবার এই দুই দিন পালিত হচ্ছে এ উৎসব।

উৎসব ঘিরে ব্যাপক প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান শশ্মান রক্ষা সমিতির সম্পাদক কিশোর কুমার দে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ