প্রতিবন্ধীদের প্রতিভা তুলে ধরতে তাদের নিয়ে শেক্সপিয়ারের ‘রোমিও-জুলিয়েট’ নাটকটি আগামী বছরের ২৬ মার্চ মঞ্চস্থ করবে ব্রিটিশ কাউন্সিল।
বৃহস্পতিবার ব্রিটিশ কাউন্সিলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
যুক্তরাজ্যের গ্রেয়াই থিয়েটার ও বাংলাদেশের ঢাকা থিয়েটার যৌথভাবে নাটকটি মঞ্চস্থ করতে সহায়তা করবে। প্রতিবন্ধীদের প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা।
ঢাকার পর নাটকটি বাইরেও মঞ্চায়ন করা হবে বলে জানান তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: