একে একে বিভিন্ন দেশে থাকা নভেরা আহমেদের শিল্পকর্মগুলোও সংগ্রহ করা হবে— জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
এ উপলক্ষে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, ঐতিহ্য রক্ষায় সারাদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রত্নতত্ত্ব ও ভাস্কর্য সংগ্রহ করছে সরকার।
একই অনুষ্ঠানে নভেরার শিল্পকর্ম সংরক্ষণের মাধ্যমে এদেশের শিল্পের সুনাম আরো বাড়বে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
জাদুঘরে সংগৃহীত উপাদানগুলো দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি উল্লেখ করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, নভেরার কাজ জাদুঘরে সংরক্ষণের মধ্য দিয়ে এদেশের শিল্পকর্মের সুনাম আরও বাড়বে।
ভাস্কর নভেরা আহমেদের একটি ভাস্কর্য সংরক্ষণে জাতীয় জাদুঘরে হস্তান্তর করেছে শিল্পমন্ত্রণালয়—এ উপলক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শহীদ মিনারের অন্যতম স্থপতি ও বাংলাদেশে আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃৎ নভেরা আহমেদের একটি ভাস্কর্য ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ করপোরেশনের সদরদপ্তরে। ভাস্কর্যটি সংরক্ষণে সোমবার সেটি জাতীয় জাদুঘরে হস্তান্তর করে শিল্প মন্ত্রণালয়।