আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা অচিরেই বিয়ে করতে যাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, নতুন বছরের জানুয়ারির (২০১৬ সাল) শুরুতে বিয়ের পিঁড়িতে বসবেন ৪০ বছর বয়সী অভিনেত্রী প্রীতি জিনতা। চলতি বছরের শুরুতে প্রেমের খবরের সত্যতা নিশ্চিত করেন তিনি। কিন্তু বিয়ে নিয়ে কোনো মন্তব্য করেননি প্রীতি।
ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায়, খুব শিগগিরই আমেরিকায় যাচ্ছেন প্রীতি। সেখানেই প্রেমিক জেনে গুডএনাফের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন। ঘনিষ্ঠজনদের নিয়ে সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়বেন প্রীতি।
গত মাসে সাত পাকে বাঁধা পড়েছেন ক্রিকেটার হরভজন সিং ও গীতা বাসরা। এরপর কখনও হ্যাঁ, কখনও না করতে করতে বাগদান সম্পন্ন করে ফেললেন ক্রিকেটার যুবরাজ সিং ও হ্যাজেল কিচ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: