শহীদ ডা. মিলন দিবস আজ (শুক্রবার)। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
১৯৯০ সালের এ দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। তার রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন মাত্রা পায় এবং ছাত্র গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাশাসকের পতন ঘটে।
দিবসটি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে ডাক্তার মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মিলন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি মিলনের সচিত্র সংবাদ ও বিভিন্ন স্মারক প্রদর্শনীর উদ্বোধন করেন মা সেলিনা আখতার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: