সাংস্কৃতিক বিকাশ হলে মানুষ মুক্তবুদ্ধির অধিকারী হয়ে ভালোমন্দের বিচার করতে পারে বলে মন্তব্য করেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
রোববার দুপুরে নগরীর শেরে বাংলা রোডের পাশে খুলনা জেলা শিল্পকলা একাডেমী কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খুলনায় স্থাপিত আধুনিক শিল্পকলা একাডেমির কমপ্লেক্সের সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় এনে কাজ করা হচ্ছে—উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু মাত্র কমপ্লেক্স নির্মাণ নয়- সংস্কৃতির চর্চার বিষয়টি মাথায় এনে দেশব্যাপী পরিকল্পনা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: