কন্যার সন্তানের মা হলেন বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। খুদে ব্লগসাইট টুইটারে এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন রানী মুখার্জির স্বামীর ভাই অভিনেতা উদয় চোপড়া।
বুধবার (৯ ডিসেম্বর) মুম্বাইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে রানী মুখার্জি এবং আদিত্য চোপড়া দম্পতির এই শিশুকন্যা জন্মগ্রহণ করেছে। মা এবং নবজাত সন্তান দুজনেই সুস্থ আছে। রানীর স্বামী যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া তাদের নবজাত কন্যার নাম রেখেছেন আদিরা।
এদিকে, রানীর বরাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে যশরাজ ফিল্মস জানিয়েছে, রানী মুখার্জী জানিয়েছেন, তিনি তার সকল শুভাকাঙ্ক্ষীকে কৃতজ্ঞতা জানাচ্ছেন। রানী তার বার্তায় জানিয়েছেন, আজ সৃষ্টিকর্তা অসাধারণ এক উপহার দিয়েছেন তাদের।
৩৭ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী ২০১৪ সালে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়াকে বিয়ে করেন। আর সদ্যভূমিষ্ঠ শিশুকন্যা ‘আদিরা’ এই দম্পতির প্রথম সন্তান। সূত্র: এনডিটিভি