‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’ এ শ্লোগানকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিনের তৃতীয় আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ-২০১৫।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেয়া দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
উৎসবটি উপলক্ষে ট্রাক র্যা লি করা হয়। এ র্যা লি চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এতে থাকবে বাংলাদেশের জনপ্রিয় কার্টুন চরিত্র মীনা, রাজু ও মিঠু ।
বাংলাদেশসহ ১০টি দেশের মোট ১৭টি শিশুতোষ এ্যানিমেশন কার্টুন প্রদর্শিত হবে। রাজধানীর ২২টি প্রাথমিক স্কুল, ৪৫ মাধ্যমিক ও ১২টি শিশু সংগঠনকে উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: