গত দুই বছরের মত এবারও বিজয় দিবসে কোটি কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার ঘোষণা দিয়েছে বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটি। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
১৬ ডিসেম্বর বিকাল ৪ টা ৩১ মিনিটে সারাদেশে একযোগে জাতীয় সঙ্গীত গাওয়া হবে বলে জানান, বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ইমরান এইচ সরকার।
দেশে-বিদেশে সব জায়গা থেকেই এ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সবাইকে আহবান জানান তিনি।
মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাঙ্গালির অসাম্প্রদায়িক চেতনাকে তুলে ধরে, এবারের বিজয় দিবস উদযাপন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: