দেশে গণতন্ত্র যেভাবে বিকশিত হওয়ার কথা ছিল, দেশবিরোধী অপশক্তির কারণে সেভাবে তা হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। রোববার দুপুরে চট্টগ্রামের পুস্তক বিপনী বাতিঘরের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে তিন এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রতিহত করতে হবে। জামাতকে নিষিদ্ধ করলে তারা দেশের কোন ক্ষতি করতে পারবে না বলেও মনে করেন তিনি।
এসময় আসাদুজ্জামান নূর তার নাটক, রাজনীতি ও ব্যাক্তিগত জীবনের নানা দিক তুলে ধরে আলোকিত মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে ওঠার আহ্বান জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: