নতুন মিস ওয়ার্ল্ড হয়েছেন স্পেনের সুন্দরী মিরাইয়া লালাগুনা রয়ো। শনিবার বিকেলে তার মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্বসুন্দরী দক্ষিণ আফ্রিকার রোলেন স্ট্রস।
চীনের হাইনান প্রদেশের উপকূলবর্তী সানায়া শহরে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন রাশিয়ার সুন্দরী সোফিয়া নিকিটচুক।
মিরাইয়া স্পেনের বার্সেলোনার বাসিন্দা। তিনি ফার্মেসি বিষয়ে অধ্যয়নরত। পিয়ানো বাজাতে পারদর্শী।
এবারের প্রতিযোগিতা বিতর্কের মুখে পড়ে শুরু থেকেই। কানাডার সুন্দরী আনাস্তাসিয়া লিনকে (২৫) বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা দেয় চীন।
চীনা বংশোদ্ভূত সুন্দরী আনাস্তাসিয়া লিন চীনের ধর্মীয় নীতির সমালোচনা করায় তাঁকে হংকং থেকে চীন অভিমুখী একটি বিমানে উঠতে বাধা দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: