বিনোদন

মৌলবাদ দূরে সরকার এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেয়নি: মুনতাসির

মুনতাসির মামুন
মুনতাসির মামুন

সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদ দূর করতে সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি –মন্তব্য করেছেন ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. নূহ-উল-আলম লেনিন রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আলোচক ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, বর্তমান সরকার সবসময় সাম্প্রদায়িকতা ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কথা বললেও, বাস্তবে তার প্রতিফলন সেভাবে দেখা যায়নি।

এসময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশে মৌলবাদ শক্তি সবসময় বিরাজমান থাকলেও তা আর কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হতে পারবে না।

এসময় অর্থমন্ত্রী আরো বলেন, উগ্রবাদি শক্তি সমাজে সবসময় বিদ্যমান থাকলেও বাংলাদেশের মানুষ কখনোই তাদের কাছে পরাভূত হবে না।

অনুষ্ঠানের বক্তারা সাম্প্রদায়িকতা ও মৌলবাদকে বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে নতুন প্রজন্মকে এ বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান।

রোববার রবীন্দ্র চত্বরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. নূহ-উল-আলম লেনিনের লেখা "বাঙালি সমাজ ও সাহিত্যে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ" শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ