শাহরুখের পর এবার অজয়ের সঙ্গে জুটিবদ্ধ হচ্ছেন কাজল। অনেক দিন আগে থেকেই এ খবর শোনা যাচ্ছিল।
১৮ ডিসেম্বর ‘দিলওয়ালে’ মুক্তির পর কাজল এ কথা জানিয়েছেন। জল্পনা-কল্পনা নয়, সত্যি একসঙ্গে কাজ করছেন তারা।
কাজল বলেন, 'শিবে' শিরোনামে একটি ছবিতে আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন তারা। কারণ তার দ্বিতীয় প্রত্যাবর্তনটা অজয় দেবগনের সঙ্গেই হওয়ার কথা ছিল। আর সে ছবির প্রযোজক ছিলেন অজয় নিজেই। কিন্তু দু'জনেই দুই ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর এগোয়নি ‘শিবে’ ছবির কাজ। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
আগামী বছর এপ্রিলে ‘শিবে’ দৃশ্যধারণের কথা রয়েছে। ২০১৬-র জুন মাস নাগাদ ছবিটি ফ্লোরে যাবে বলে জানান অজয়। তবে ছবির পরিচালক এখনও ঠিক করেননি অজয়। অনেকের ধারণা, শাহরুখের সঙ্গে কাজলের কাজ করাটা পছন্দ করেন না অজয়। কারণ কাজল এ দু'জনের মধ্যে কোনো বন্ধুত্ব নেই বলে জানান সংবাদ মাধ্যমকে।
এর আগে, ২০০৮ সালে ‘ইউ মি অউর হাম’ ছবিতে অজয় ও কাজল জুটিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ছবিটি একেবারেই ফ্লপ। সেক্ষেত্রে এবার তারা কতটুকু সফল হবেন, সেটি সময়ই বলে দেবে।