বিনোদন

এখনো কাঙ্ক্ষিত ব্যাচেলর' জীবনে সালমান

সালমান
সালমান

বয়সের 'হাফ সেঞ্চুরি' পূর্ণ করলেন বলিউড তারকা সালমান খান। এই পঞ্চাশ বছরে বলিউডের সবেচেয় 'কাঙ্ক্ষিত ব্যাচেলরের' জীবনে আগমন ঘটেছে অনেক প্রেয়সীর। কাউকে তিনি নিজে ত্যাগ করেছে, কেউবা আবার তাকে ত্যাগ করেছেন। তাইতো বলিউডে পা রাখার বছর পরও 'ব্যাচেলর' তকমা নিয়ে চলতে হচ্ছে 'বাজরাঙ্গি ভাইজান'কে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

গত শতাব্দির ৮০'র দশক থেকে শুরু করে অভিনয় জীবনের পার করেছেন প্রায় তিন যুগ সময়; ইচ্ছায় কিংবা অনিচ্ছায় এখনো দেওয়া হয়নি বিয়ের কাঙ্ক্ষিত ঘোষণা। নানা সময়ে সালমান খানের জীবনে আসা নারীদের নিয়ে হিন্দুস্তান টাইমস তুলে ধরেছে তার সাবেক 'প্রেমকাহিনী'। বলিউড তারকার ৫০তম জন্মদিনে পাঠকদের জন্য এবার সেগুলোই তুলে ধরা হলো।

সঙ্গীতা বিজলানি: সাবেক 'মিস ইন্ডিয়া' সঙ্গীতা বিজলানি এক সময় ভারতের সাবেক ক্রিকেট কিংবদন্তী মোহাম্মদ আজহারউদ্দিনের স্ত্রী ছিলেন। বলাবাহুল্য, সঙ্গীতার সঙ্গে এক ছাদের নিচে থাকার সময়ই ম্যাচ ফিক্সিংয়ের মতো কাণ্ড করে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন সাবেক এই অধিনায়ক। সালমানও এক সময় বলিউডে প্রতিষ্ঠিত হতে চাওয়া সঙ্গীতার প্রেমে পড়েছিলেন। বলা হয়, ৫০ বছরের জীবনে সালমান যদি কোনো নারীর সঙ্গে বিয়ের একেবারে কাছাকাছি গিয়ে থাকেন তো সেই নারী সঙ্গীতা ছাড়া আর কেউ নন। এমনকি দুজনের বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়েছিল বলে দাবি করেন অনেকে। তবে এখনো দুজন দুজনের ভাল বন্ধু।

সমি আলী: সঙ্গীতার পর সালমানের হৃদয়ে স্থান করে নেন ১৯ বছরের তরুণী সমি আলী। অবশ্য স্বল্প সময়ের মধ্যেই ভেঙে যায় দুজনের সম্পর্ক। ১৯৯৩ সালে সালমানের জীবনে আসা সমি আলী ছিলেন তার চেয়ে ১০ বছরের ছোট। বাবার দিক থেকে তিনি চিলেন সালমানের দূর সম্পর্কের আত্মীয়া। ১৯৯৭ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। গুঞ্জন রয়েছে, সালমানের অতিমাত্রায় 'শরাবপ্রীতিই' নাকি পাকিস্তানি এই অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক ভাঙার মূল কারণ।

ঐশ্বরিয়া রাই: বচ্চন পরিবারের বধূর সঙ্গেও এক সময় মনের লেনাদেনা হয়েছিল 'মিস্টার সাল্লুর'। সাবেক এই বিশ্ব সুন্দরীর প্রেমে 'বুদ' সালমন ওই সময় ভক্তদের উপহার দিয়েছিলেন 'হাম দিল দে চুকে সানাম'। ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের প্রেম অবশ্য একপাক্ষিক ছিল না; বচ্চনবধূও সমানতালেই ভালবাসতেন তাকে। এখানেও সম্পর্ক ভাঙার জন্য সালমানকেই দায়ী করে থাকেন ঐশ্বরিয়ার ভক্তরা।

ক্যাটরিনা কাইফ: বলিউডে পা রাখার পরপরই সালমান খানের সঙ্গে পরিচয় হয় ক্যাটরিনার। বেশি দিন আগের কথা নয়; ২০০৩ সালে বলিউডে আসেন ভারতয়ি বংশোদ্ভূত এই সুন্দরী। মুম্বাইয়ের অচেনা সেই রাজ্যে সালমানই প্রতিষ্ঠিত হতে সাহায্য করেন। সালমানের সঙ্গে 'ম্যায়নে পেয়ার কিউ কিয়া' ছবিটি করার পরই স্বপ্নের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন ক্যাট। অন্যসব সম্পর্কের মতো এটিও ভেঙে যায় ২০১০ সালের দিকে এসে। আরেক বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে ক্যাটের ঘনিষ্টতাই সালমানের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার কারণ বলে গুঞ্জন রয়েছে। ক্লডিয়া সিয়াসেলা: ক্যাটরিনার সঙ্গে প্রেম সমাপ্তের পর জার্মান মডেল ক্লডিয়া সিয়াসেলার প্রেমে পড়েন সালমান। ক্লডিয়ার সঙ্গে অতিরিক্ত সময় মাখামাখিই ক্যাটরিনার সঙ্গে সালমানের 'বিচ্ছেদের' মূল কারণ বলে অভিযোগ রয়েছে।

স্নেহা উল্লাল: ঐম্বরিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্নেহা উল্লালের প্রেমে পড়েন সালমান। অবশ্য সেই সম্পর্ক বেশিদূর পড়ানোয় তেমন কিছু জানাও যায়নি এ বিষয়ে।

জেরিন খান: অন্য আর দশজনের মতোই জেরিনের সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছিল। তবে অল্প দিনের মধ্যেই ইতিহাস হয়ে যায় সেই কাহিনী।

সালমানের প্রেয়সীরা

ডেইজি শাহ: নৃত্যশিল্পী ডেইজি শাহর নায়িকা হওয়ার ক্ষেত্রেও সালমানের অবদান রয়েছে। সালমানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে অবশ্য তেমন কোনো তোলপাড় হয়নি। 'জয় হো' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা ডেইজিও একপর্যায়ে হারিয়ে যান। বন্ধ হয় সালমানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন।

লুরিয়া ভান্তুর: সালমানের জীবনে বর্তমানে যাকে প্রেমিকা হিসেবে মনে করা হচ্ছে তিনি লুলিয়া ভান্তুর। ৩২ বছর বয়সী রোমানিয়ান এই মডেলের সঙ্গে সালমানের মনের 'লেনা-দেনা' দুবছরের। কিছুদিন আগে সালমানের বোন অর্পিতার বিয়েতেও দেখা গেছে তাকে। ৫০তম জন্মদিনেই সালমান তাকে নিজের 'বিশেষ কিছু' বলে পরিচিত করাবেন বলেও গুঞ্জন ছিল। রোমানিয়ান এই সুন্দরীর সঙ্গে সালমানের 'সখ্যই' দর্শক-ভক্তদের এমনকরে চিন্তা করতে বাধ্য করছে। এবার কি তাহলে সালমানের জীবনের 'মধুরেন সমাপয়েত' হতে যাচ্ছে?

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ