বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বছরব্যাপী অনুষ্ঠানমালা। প্রথম উৎসব ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সিলেটে অনুষ্ঠিত হবে ।
শনিবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এর ঘোষণা দেয় শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটি।
ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ছাড়াও এ উৎসব কার্যক্রম পরিচালিত হবে পশ্চিমবঙ্গের বর্ধমান ও কলকাতা এবং আসামের শিলচর ও করিমগঞ্জে। উৎসবে শাহ আবদুল করিমের জীবন ও কর্মকে তুলে ধরার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হবে বছরব্যাপী অনুষ্ঠানমালা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: