ভূষণ প্যাটেলের ‘অ্যালোন’ (২০১৫) ছবির দৃশ্যধারণের সময় থেকেই জোর গুঞ্জন ছিল— বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার চুটিয়ে প্রেম করছেন। বলা চলে তখন থেকেই তাদের প্রেমের শুরু। আর এরপর থেকে এ জুটিকে সব সময় সবখানে একসঙ্গেই দেখা গেছে।
এবার খবর রটেছে, বিপাশার জন্মদিন আর নববর্ষ উদ্যাপন করতে করণ সি গ্রোভার সম্প্রতি বিপাশা বসুকে নিয়ে থাইল্যান্ডে গেছেন।
‘অ্যালোন’ ছবির পর থেকেই খবর রটেছিল, বেশ শক্তপোক্ত সম্পর্কেই জড়িয়েছেন দুজন। সম্প্রতি একটি ছবি প্রকাশের ওয়েবসাইটে বিপাশা বসু তাদের দুজনের একটি ছবি পোস্ট করেছেন। বিপাশার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে— সমুদ্রের তীরে বিপাশা ও করণের হাসিমুখ। তবে শুধু তারা দুজনই আছেন, বন্ধুদের আর কেউ সেই ছবিতে নেই।
এদিকে, মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত বছরের শেষদিকে ছুটি কাটাতে থাইল্যান্ড গেছেন বিপাশা ও করণ। এ ছুটি কাটানোর উদ্দেশ্য বিবিধ। প্রথমত বর্ষবরণ আর এর পাশাপাশি বিপাশা বসুর জন্মদিন পালন।
করণ-বিপাশা এবার থাইল্যান্ডে কমপক্ষে ৭ জানুয়ারি পর্যন্ত থাকবেন। কারণ সেদিন বিপাশা বসুর জন্মদিন।
মুম্বাইয়ের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সেখানেই এই জুটি নববর্ষ উদযাপন করেছেন। আর এরপর ৭ জানুয়ারি বিপাশার জন্মদিন পালন করে তবেই দেশে ফিরবেন এই আলোচিত জুটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।