বিনোদন

বাংলাদেশি চলচিত্রে গাইছেন অরিজিৎ

অরিজিৎ সিং
অরিজিৎ সিং

‘ঢাকা অ্যাটাক’ ছবির দৃশ্যধারণ শুরু করার কয়েকদিনের মাথায় পরিচালক দীপংকর দীপন রীতিমতো বোমা ফাটিয়ে বললেন, এই ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং।

বলিউডের এ সুপারস্টার এই প্রথম কোনো বাংলাদেশি ছবির গানে কণ্ঠ দিলেন। কলকাতার জনপ্রিয় ব্যান্ড চন্দ্রবিন্দুর অনিন্দ্য চট্টোপাধ্যায়ও জড়িয়ে গেছেন ‘ঢাকা অ্যাটাক’-এ। না, তিনি গাননি। তবে গান লিখেছেন এ ছবির জন্য। ‘চুপচাপ’ শিরোনামের ওই রোমান্টিক গানটিই গেয়েছেন অরিজিৎ সিং।

অরিজিৎ সিংয়ের গাওয়া এ গানটির সংগীতায়োজন করেছেন তিনি। শুধু এটি নয়, তার সংগীতায়োজনে ছবিতে থাকবে আরও একটি গান। প্রসেন লিখেছেন সেটি। তবে ওই গানটি কে গাইবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

কয়েকদিন আগেই দৃশ্যধারণ শুরু হয়েছে ‘ঢাকা অ্যাটাক’-এর। জমকালো আয়োজনে মহরত হয়েছে এর আগে। আরিফিন শুভ ও মাহিয়া মাহি আবার এক হচ্ছেন। সেটি তো অবশ্যই আলোচিত খবর হিসেবে চলচ্চিত্রপাড়ায় ঘুরে বেড়িয়েছে অনেকদিন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ