বিনোদন

প্রখ্যাত সুরকার নুরুল আলম আর নেই

খন্দকার নুরুল আলম
খন্দকার নুরুল আলম

প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক খন্দকার নুরুল আলম আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান তিনি।

বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কাল-শনিবার সকাল ১০টায় তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

অসংখ্য গানে সুর দেয়ার পাশাপাশি দেবদাস, ওরা এগারো জন, চন্দ্রনাথ, শঙ্খনীল কারাগার, শাস্তি, বিরাজ বৌ- এর মতো দর্শকনন্দিত চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন খন্দকার নুরুল আলম।

এ দেশের চলচ্চিত্রে প্লে ব্যাকে আসা অনেক শিল্পীই নুরুল আলমের সুর কণ্ঠে নিয়ে বিখ্যাত হয়েছেন। ‘এক বরষার বৃষ্টিতে ভিজে’, ‘এত সুখ সইব কেমন করে’ আমি চাঁদকে বলেছি আলো দিও’সহ জনপ্রিয় বহু গানে তিনি সুর এবং কণ্ঠ দিয়েছেন।

এমন বহু জনপ্রিয় গানের সুরকার খন্দকার নুরুল আলম। সঙ্গীতের সাধনায় যার কেটেছে সারাটাজীবন।

১৯৩৬ সালের ১৭ আগস্ট ভারতের আসামে জন্ম তার। পরে ১৯৪৮ সালে সপরিবারে ঢাকা চলে আসেন। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবন কেটেছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও এফডিসিতে।

কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন স্বাধীনতা ও একুশে পদকসহ নানা পুরস্কার আর সম্মাননা।

প্রবীণ এই সুরকার বেশ কয়েকবছর ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয় এ গুণী শিল্পীকে।

শুক্রবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল আলম। তার মৃত্যুর খবরে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী ও সুহৃদরা। তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তারা।

শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ