বিনোদন

দিতির অবস্থার কোনো উন্নতি নেই

মেয়ের-ছেলের সঙ্গে দিতি
মেয়ের-ছেলের সঙ্গে দিতি

বাংলাদেশি চলচ্চিত্রের এক সময়ে আলোচিত জনপ্রিয় নায়িকা দিতির অবস্থার কোনো উন্নতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশের ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক।

মঙ্গলবার সকালে ইউনাইটেড হাসপাতালের প্রধান জনসংযোগ ও ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা, চিকিৎসক শাগুফা আনোয়ার চিকিৎসকের এসব কথা জানিয়েছেন তিনি।

শাগুফা আনোয়ার বলেন, যে অবস্থায় বিদেশ থেকে তাকে নিয়ে আসা হয়েছিল এখনো সেভাবেই আছেন এরমধ্যে অবশ্য একটা বিষয় নতুন করে যুক্ত হয়েছে মাঝেমধ্যেই অসংলগ্নভাবে কথা বলে উঠছেন।

দীর্ঘদিন ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। অবস্থার তেমন কোনো উন্নতি না হওয়ায় সম্প্রতি ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে তাকে। এখন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিউরো সেন্টার বিভাগের পরিচালক সৈয়দ সায়ীদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসক শাগুফা আনোয়ার বলেন, তার শারীরিক অবস্থা সার্বিকভাবে স্থিতিশীলই বলা যেতে পারে কারণ এখানে চিকিৎসাসেবা নিতে আসার পর থেকে শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি— আমাদের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা তাকে দেয়া হচ্ছে।

শাগুফা আনোয়ার বলেন, সবার সঙ্গে তিনি কথা বলছেন— সবাইকে চিনতেও পারছেন কিন্তু একটানা অনেকক্ষণ কথা বলার পর একই মানুষকে আবার চিনতে কষ্ট হচ্ছে তার হঠাৎ হঠাৎ অসংলগ্নভাবে কথা বলে উঠছেন তিনি।

মস্তিষ্কে ক্যানসার আক্রান্ত হওয়ায় গত ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি এ অভিনেত্রীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সেই থেকে তাকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ