বিনোদন

ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

অমর একুশে গ্রন্থমেলা
অমর একুশে গ্রন্থমেলা

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৬’। সোমবার বিকেল ৩টায় মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের গ্রন্থমেলার মূল থিম নির্ধারণ করা হয়েছে বাংলা একাডেমির হীরকজয়ন্তী। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে প্রায় চার লাখ আটাত্তর হাজার বর্গফুট এলাকাজুড়ে বসছে এবারের একুশের বইমেলা।

সংশ্লিষ্টরা জানান, এবার মেলার পরিসর বাড়ছে দ্বিগুণেরও বেশি। থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

আর মাত্র ২ দিন পরই এই চত্বর মুখরিত হয়ে উঠবে বই পিপাসুদের পদচারণায়। তাই অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এবারের মেলায় মোট ৪০২টি প্রকাশনা সংস্থা ও প্রতিষ্ঠান ৬৫১ টি ইউনিটে বিক্রি করবে এবং বাংলা একাডেমিসহ ১৪ টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার বর্গফুট আয়তনের ১৫ টি প্যাভিলিয়ন বরাদ্দ দেয়া হয়েছে।

এবার ৫৮ টি স্টল নিয়ে শিশুকর্ণার মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে। এবার মেলার পরিসর দ্বিগুণেরও বেশি- চার লাখ ৭৮ হাজার বর্গফুট এলাকাজুড়ে থাকবে স্টল।

গতবার যার আয়তন ছিল দেড় লাখ বর্গফুট। শনিবার বিকালে মেলার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলা একাডেমি।

মেলার দ্বিতীয় দিন থেকে প্রতিদিন বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে শিল্প-সাহিত্য-সংস্কৃতি-সমকালীন প্রসঙ্গ নিয়ে থাকবে আলোচনা অনুষ্ঠান, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজন।

প্রতিদিন বিকাল ৩টা থেকে এবং সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আর একুশে ফেব্রুয়ারিতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ