বিনোদন

শান্তি-মৈত্রীর আহ্বান জানিয়ে শুরু হলো জাতীয় কবিতা উৎসব

জাতীয় কবিতা উৎসব
জাতীয় কবিতা উৎসব

শান্তি ও মৈত্রীর আহ্বান জানিয়ে শুরু হলো ৩০তম জাতীয় কবিতা উৎসব।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে দুই দিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক।

প্রতিবারের মতো এবারে উৎসবে থাকছে একুশে গান, উৎসব সংগীত, কবিতা পাঠ, সেমিনার ও প্রদর্শনী— সাতটি দেশের প্রায় ২৯ জন কবি এবারের উৎসবে অংশ নিচ্ছেন।

'কবিতা মৈত্রীর কবিতা শান্তির' শ্লোগান নিয়ে ৩০তম জাতীয় কবিতা উৎসবের আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ।

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবিতা উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক।

এসময় সৈয়দ হক সকল অপশক্তির বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।

উৎসবে ভিন্নভাষী কবিদের জন্য অন্য ভাষায় কবিতা শিরোনামে একটি অধিবেশন থাকবে। প্রতিবছরের মতো এবারের উৎসবে থাকছে কবিতা, গান, সেমিনার ও প্রদর্শনী।

দুই দিনব্যাপী এ উৎসবে ভারতের ১৪ জন, তাইওয়ানের ৬ জনসহ নেপাল, মরক্কো, নরওয়ে, সুইডেনের স্লোভাকিয়ার ২৯ জন কবি অংশ নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ