বিনোদন

ভাষার আন্দোলন বাঙালি জাতির মানবিক অভিজ্ঞতা

অমর একুশে গ্রন্থমেলা
অমর একুশে গ্রন্থমেলা

ভাষার আন্দোলন বাঙালি জাতির মানবিক অভিজ্ঞতা— ভাষার জন্য প্রাণ দিয়ে বাঙালি জাতি ২১শে ফেব্রুয়ারিকে সারাবিশ্বের প্রতিটি জাতি-উপজাতির লড়াইয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেছে।

এমন মন্তব্য অমর একুশে গ্রন্থমেলায় অতিথি হিসেবে অংশ নেয়া বিদেশি লেখক, গবেষক, অনুবাদক ও প্রকাশকদের।

বাংলা ভাষার সাহিত্যে মুগ্ধ হয়ে তা অনুবাদে উদ্বুদ্ধ হওয়ার অভিজ্ঞতাও বর্ণনা করেছেন তারা— একইসঙ্গে তাদের আহ্বান ইন্টারনেটের যুগে কেউ যেন গ্রন্থ পড়ার গুরুত্ব কমিয়ে না দেয়।

অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ৩ জন বিদেশি লেখক-গবেষক, অনুবাদক ও প্রকাশক। নিজেদের মতো করে তুলে ধরেন ভাষার জন্য বাঙালিসহ অন্যান্য ভাষাভাষি জাতির আত্মত্যাগ গৌরবগাঁথা।

বায়ান্নর ভাষা আন্দোলন ও ভাষার জন্য প্রাণত্যাগ, বিশ্বের প্রতিটি জাতির জন্য ভাষা-সংস্কৃতির সংগ্রামের লড়াইয়ের প্রতীক এমন উল্লেখ করে চেক লেখক বলেন, স্বাধীনতা-মুক্তির পাশাপাশি ভাষার কাজ পরমত সহিষ্ণুতা প্রতিষ্ঠা করা যার অভাবেই জাতিগত সংঘাত, দেশত্যাগ, উগ্রবাদের জন্ম হয়।

মত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যেন রক্তপাত না হয় এবং বহু ভাষা আদান প্রদানের মাধ্যমে যেন একটা মানসিক ভাষা সৃষ্টি হয় এই প্রত্যাশা করেন এ লেখকরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ