বিনোদন

জমে উঠছে বাংলা একাডেমি প্রাঙ্গণ

বাংলা একাডেমি প্রাঙ্গণ
বাংলা একাডেমি প্রাঙ্গণ

বইমেলার দ্বিতীয় দিনেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে পাঠকরা ভিড় করেছেন। মঙ্গলবার বিকেল থেকেই বই দেখায়, আড্ডায় জমে উঠছে মেলা প্রাঙ্গণ। ঘুরে ঘুরে পছন্দের বই দেখছেন সবাই। নতুন বইয়ের পাশাপাশি, পুরোনো বইও খুঁজছেন অনেকে। আর শুরু থেকেই পাঠকদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুত প্রকাশকরা।

বছর ঘুরে আবারো বাংলা একাডেমি প্রাঙ্গণের সেই চিরচেনা রূপ। আড্ডা, ঘুরে ঘুরে বই দেখা, বই কেনা। কর্মদিবস হলেও, মেলার বিকেল থেকেই চোখে পড়ার মতো আনাগোনা বাড়ছে পাঠক, লেখকদের ।

দ্বিতীয় দিনই এ বিপুল জনসমাগম আশা জাগাচ্ছে প্রকাশকদের মনে। একটু অগোছালোভাবে শুরু করলেও, প্রকাশকরা জানালেন এক'দু দিনেই গুছিয়ে আনতে পারবেন। মেলার শুরু থেকেই পাঠকদের হাতে নতুন বই তুলে দিতে চাইছেন সবাই। বইও আসছে অনেক।

নতুন বই এসেছে সাতটি। তবে সেইসঙ্গে পছন্দের বইয়ের আগের প্রকাশনাও খুঁজছেন অনেকে।

পাঠকদের কাছে আসার এই সুযোগকে কাজে লাগাতে আসছেন লেখকরাও। জানালেন, প্রথম থেকেই এ ধরনের ভিড় আশা জাগানিয়া। বিশেষ করে তারুণ্যের উচ্ছাস মেলায় এনে দেয় ভিন্ন মাত্রা।

তরুণ-প্রবীণদের পাশাপাশি শিশুরাও যে বইপ্রেমী হয়ে উঠছে মেলায় এলেই বোঝা যায় তা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ