অবশেষে বিরাট-আনুশকার বিচ্ছেদের ‘উড়ো খবর’ সমালোচকদের মোক্ষম সুযোগ এনে দিলো। আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বিরাট-আনুশকার বিচ্ছেদ নিয়ে অভিনব সব তথ্য ও তত্ত্ব।
এমনই এক নতুন তথ্য নিয়ে এখন সয়লাব ভারতের গণ্যমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম। কি সেই তথ্য? ভারতের জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক পত্রিকায় আসা তথ্যমতে, উভয়ের বিচ্ছেদের নেপথ্যে রয়েছে বিরাটের বিয়ের প্রস্তাব। প্রেমিকাকে আরও আপন করে পেতে বিরাট বিয়ের প্রস্তাব দেয়ায় সমস্যার সূত্রপাত।
ভারতীয় এসব গণমাধ্যমের খবর মতে, বিরাট চাইছিলেন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে শিঘ্রই গাঁটছড়াটা বেধে ফেলতে; তবে আনুশকার তাতে সায় ছিল না। বলিউডে নিজের ক্যারিয়ার নিয়ে ছিল তার নিজস্ব পরিকল্পনা। রূপালি জগতে নিজের ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করতে তিনি চাইছিলেন, কমপক্ষে ২০১৭ সাল পর্যন্ত অপেক্ষা করুক বিরাট।
আর নিজের এমন পরিকল্পনার কথা জানিয়ে তিনি নাকি খুব আন্তরিকভাবেই বিরাটের শিঘ্রই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে এতে খুশি হতে পারেননি ভারতের টেস্ট অধিনায়ক। প্রেয়সীর কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে তাকে ইনস্টাগ্রাম ও টুইটারে ফলো করা বন্ধ করে দেন। এমনকি ফেসবুকের বন্ধু তালিকা থেকেও আনুষ্কাকে বাদ দেন বলে রটেছে। তবে আনুশকা শর্মা কিন্তু বিরাটকে ফলো করা বন্ধ করেননি।
বিরাটের পরিবারের ঘনিষ্ট সূত্রমতে, পারিবারিকভাবে বিয়ের জন্য আনুশকাকে প্রস্তাব দিয়ে প্রস্তুতিও নেওয়া শুরু করেছিলেন বিরাট। পারিবারিক ঐতিহ্য হিসেবে বিয়ে আগে নিজের দাঁড়িও লম্বা করতে শুরু করেছিলেন তিনি। ক্রিকেট তারকার পরিবারও জোড়েসোড়ে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। তবে আনুশকা শর্মার পরিকল্পনা ভিন্ন হওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি। এ নিয়ে উভয়ের মধ্যে যুক্তি তর্ক এমনটি বচসাও নাকি হয়। সবশেষে 'দুজনার দুটি পথ দুটি দিকে যায় বেঁকে'।