আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানীতে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয় চিত্রশিল্পের সবচেয়ে বড় আয়োজন ‘ঢাকা আর্ট সামিট’। চার দিনব্যাপী এ আয়োজনে বিশ্বের প্রায় ৬শ চিত্রশিল্পী, কিউরেটর, লেখক, আর্ট প্রফেশনাল এবং কালেক্টররা অংশ নেবেন।
বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সামাদানি আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি।
সামদানি বলেন, মেট্রোপোলিটন মিউজিয়াম অফ আর্ট- নিউইয়র্ক, রুবিন মিউজিয়ামসহবিশ্বের ৮০টি'রও বেশি প্রতিষ্ঠান এ আয়োজনে সহযোগিতা করেছে।
দক্ষিণ এশিয়ার শিল্পকলাকে বিশ্ব মঞ্চে তুলে ধরাও এই সামিটের একটি লক্ষ্য বলেও জানান তিনি।
বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের এ যাবৎ কালের সবচেয়ে আলোচিত শিল্পকলার আয়োজন হিসেবে খ্যাত ঢাকা আর্ট সামিট। শিল্পকলা একাডেমিতে এ বছর তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সামিট।
সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চারদিন ব্যাপী এই প্রদর্শনী সবার জন্যই উন্মুক্ত থাকছে।