প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ৯০তম জন্ম ও ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৬ দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে চলচ্চিত্র ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর।
উৎসবে প্রখ্যাত এ চলচ্চিত্রকারের আটটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১২ ফেব্রুযারি থেকে শুরু হয়ে ১৭ ফেব্রুয়ারি জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে এ চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।
এতে ঋত্বিক ঘটকের নির্মিত সবগুলো কাহিনীচিত্র ও ২টি প্রামাণ্য এবং ১টি পূর্ণদৈঘ্য প্রদর্শিত হবে। আসন খালি থাকা সাপেক্ষে সবার জন্য উন্মুক্ত থাকবে উৎসবটি।
প্রতিদিন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে ছবিগুলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: