বিনোদন

এবছর ১৬ জন একুশে পদক পাচ্ছেন

একুশে পদক
একুশে পদক

নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৬ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

বুধবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ২০ ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন।

পদক বিজয়ী প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম স্বর্ণপদক এবং নগদ দুই লাখ করে টাকা দেয়া হবে।

২০১৬ সালে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন: ভাষা আন্দোলনে বিচারপতি কাজী এবাদুল হক, ডা. সাঈদ হায়দার, প্রায়ত সৈয়দ গোলাম কিবরিয়া, ড. জসিম উদ্দিন; শিল্পকলায় (টিভি ও চলচ্চিত্র) বেগম জাহানারা আহমেদ, শিল্পকলায় (শাস্ত্রীয় সংগীত) পন্ডিত অমরেশ রায় চৌধুরী, শিল্পকলায় (সংগীত) শাহীন সামাদ, শিল্পকলায় (নৃত্য) আমানুল হক; সাংবাদিকতায় তোয়াব খান; গবেষণায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ্, মংছেন চীং মংছিন্; ভাষা ও সাহিত্যে জ্যোতিপ্রকাশ দত্ত, ড. হায়াৎ মাহমুদ, হাবীবুল্লাহ সিরাজী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ