নিরাপত্তাজনিত কারণে ‘ক্লিন কারিনা কাপুর ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠানে আসছেন না কারিনা কাপুর। এ কারণে কনসার্টটি স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র (ডিএসসিসি) সাঈদ খোকন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাঈদ খোকন বলেন, ‘কনসার্ট আপাতত স্থগিত করা হয়েছে। নতুন তারিখ আলোচনা করে পরে জানানো হবে।
‘ক্লিন ঢাকা কনসার্ট উইথ বলিউড কুইন অ্যান্ড এ জে’ অনুষ্ঠানে বলিউডের কারিনা কাপুর ছাড়াও যোগ দেয়ার কথা ছিল ভারতীয় শিল্পী কণিকা কাপুর ও জাবেদ আলীর। এই পরিবেশনায় অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশি তারকা অনন্ত জলিলেরও।
ঢাকাকে পরিচ্ছন্ন করার সামাজিক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়ে এই আয়োজনের উদ্যোগ নিয়েছিল অন্তর শোবিজ। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল উইকএন্ড।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: