বিনোদন

উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

সরস্বতী পূজা
সরস্বতী পূজা

বর্ণাঢ্য আড়ম্বরের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের ঘরে ঘরে শনিবার এ পূজা উদযাপিত হচ্ছে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানান তাঁরা।

সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

পূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা।

প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী জগন্নাথ হলে মহাসাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী পূজার আয়োজন চলছে।

সকাল ৮টায় শুরু হয় পূজা-অর্চনা এবং ১০টা থেকে অঞ্জলি প্রদান। সন্ধ্যা ৬টায় হবে আরতি অনুষ্ঠান।

এ বছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল চত্বরজুড়ে বিভিন্ন আইডিয়া ও থিমভিত্তিক ৭০টির বেশি প্রতিমা স্থাপন ও মণ্ডপ নির্মাণ করেছে।

চট্টগ্রাম নগরীর পাড়ায় পাড়ায়, অলিগলিতে পূজামণ্ডপে পূজার্থীরা মায়ের চরণে অঞ্জলি দিয়েছেন। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয়েছে অনেক স্থানে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চুয়েট, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্বরস্বতী পূজার আয়োজন করেছে।

রামকৃঞ্চ মিশন, জেএম সেন হলসহ বিভিন্ন মঠমন্দিরে পূজা উপলক্ষে বর্ণিল সাজসজ্জা করা হয়েছে।

এছাড়াও সারাদেশের সব মণ্ডপে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে পূজার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ