অমর একুশে গ্রন্থমেলায় ছুটির দিনে শিশুদের পদচারণায় মুখরিত মেলা প্রাঙ্গন। পহেলা ফাল্গুনের সাজে উচ্ছ্বসিত শিশুরাও।
বই কেনার সঙ্গে বিভিন্ন প্রর্দশনী দেখে আনন্দ যেন বাঁধ মানে না তাদের। বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে শিশুদের বই মেলায় নিয়ে আসেন বলে জানালেন অভিভাবকরা।
একুশে বইমেলার ১৩তম দিন পহেলা ফাল্গুনে শিশু প্রহরে শিশুদের উপস্থিতি যেন বই মেলার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুনে। সকাল ১১টা থেকে বেলা ১ টা পর্যন্ত শিশু প্রহরে খুদে পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বসন্তের প্রথম দিন থাকায় বড়দের পাশাপাশি শিশুরাও নিজেদের রাঙিয়েছে বাসন্তী রঙে। মেলায় গিয়ে আনন্দে যেন বাধঁ মানে না তাদের।
এবার ভূতের বই, রূপকথার বই, গোপাল ভাঁড়, সিসিমপুরসহ সব ধরনের বইয়ের চাহিদা রয়েছে ক্ষুদে পাঠকদের মাঝে।
বইমেলার সঙ্গে শিশু পরিচয় করিয়ে দিতে এবং পড়ার প্রতি আগ্রহ বাড়াতে শিশুদের নিয়ে মেলায় আসেন অভিভাবকরা।