রাজধানীর শিল্পকলায় ১৯ ফেব্রুয়ারি থেকে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশন শুরু হতে যাচ্ছে।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে তিনদিন ব্যাপী এ কনভেনশনে যোগ দিচ্ছে দক্ষিণ এশিয়ার ৭টি দেশসহ চীন, জাপান ও ভিয়েতনাম।
সারাদেশ থেকে তিনশরও বেশি শাখা সংগঠনের প্রতিনিধির পাশাপাশি বিদেশীদের অংশগ্রহনে উন্মুক্ত চিত্রকর্ম প্রদর্শনীর ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: