বিনোদন

বর্ণ উৎসবে মেতেছে শিশুরা

বর্ণমেলা
বর্ণমেলা

রক্তে রঞ্জিত বাংলা ভাষা আর ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণমেলা। রোববার সকালে ধানমন্ডিতর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স এ বর্ণমেলার আয়োজন করা হয়।

এতে শত শত শিশু কিশোরের অংশগ্রহণের মধ্য দিয়ে আনন্দময় পরিবেশে বাংলা ভাষার ইতিহাস, ভাষা সংগ্রাম আর বাংলা বর্ণ চেনার এই আয়োজন হয়ে উঠে বর্ণিল। একুশের চেতনা শুধু উদযাপনের নয়, চেতনা লালন করাটাই আসল কাজ বলে জানালেন আয়োজকরা।

একদিকে বাংলা বর্ণমালার ইতিহাস, অন্যদিকে ভাষা আন্দোলনের প্রতীকী চিত্র. শিশুরা তুলির আচঁড়ে যেন তুলে ধরছিলো সেইসব সোনালী দিনের কথা। এর সঙ্গে ‘জাগরণের গান’ যুক্ত হয়ে গোটা আয়োজনে নিয়ে আসে অন্যরকম মাত্রা।

এর বর্ণমেলায় স্বাধীনভাবে নিজের ভাষায় মনের কথা বলা আর লিখতে পারাটাই যেন ছিল শিশুদের আনন্দের জায়গা।

বাংলা বর্ণ নিয়ে পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলার আয়োজক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, অনেক সময় পার হলেও এখনও পর্যন্ত একুশের চেতনা সবার মাঝে ছড়ানো সম্ভব হয়নি। খেলার ছলে, গান গেয়ে, আকাঝোঁকা করে বা প্রতিযোগিতায় অংশ নিয়ে বর্ণ ও বর্ণমালার প্রতি নতুন প্রজন্মের মর্যাদা বোধ আরো বাড়বে এই প্রত্যাশাই তাদের।

আয়োজনে রয়েছে বর্ণপ্রদর্শনী, বর্ণদোলা, বর্ণমঞ্চ, বর্ণপোশাক, বর্ণপ্রযুক্তি, বর্ণাঙ্কন, বর্ণলিখন, টি-শার্টে বর্ণ, মজার পুতুল, বর্ণপণ্ডিত স্টলসহ নানা আকর্ষণ।

প্রযুক্তির আয়োজনে থাকছে কম্পিউটারে বাংলার নানা প্রযুক্তির সঙ্গে বর্ণ নিয়ে তৈরি সফটওয়্যার ও মজার সব মাল্টিমিডিয়ার আয়োজন।

স্টলে থাকছে শিশুকিশোরদের ম্যাগাজিন কিশোর আলোর উপহারসামগ্রী। সেখানে শিশুরা রাঙাচ্ছে নিজের টি-শার্ট, বর্ণিল বর্ণে সাজছে নিজের মতো করে। চলবে হরেক রকম প্রশ্ন, ধাঁধা, প্রতিযোগিতা।

ঢাকায় এ মেলার উদ্বোধন করেছেন অভিনয়শিল্পী জয়া আহসান, কথাশিল্পী শাহানাজ মুন্নী, এসএ গেমসে স্বর্ণপদকজয়ী মাবিয়া আক্তার প্রমুখ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ