বিনোদন

১২টি ভাষায় গাওয়া হলো ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’

বিদেশিরা গাইছে অমর একুশের গান
বিদেশিরা গাইছে অমর একুশের গান

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি ১২টি ভাষায় গাওয়া হলো।

এই কাজটি যাঁর উদ্যোগে হয়েছে, তিনি ২২ বছরের বাংলাদেশি তরুণ নাবিদ সালেহীন।

গানটি গাওয়া প্রসঙ্গে নাবিদ সালেহীন বলেন, ‘আমরা চেয়েছিলাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের অন্য রকমভাবে শ্রদ্ধা জানাতে। এটা তারই অংশ।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়-পড়ুয়া এ তরুণ জানান, গতবছরের মাঝামাঝি সময়ে তিনি ১৬টি দেশের সংগীতশিল্পীদের সঙ্গে যোগাযোগ করেন। অনুরোধ করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি তাঁদের ভাষায় গাওয়ার। সেখান থেকে ১২ জন তাঁর ডাকে সাড়া দেন। পরে তিনি বাংলা ছাড়া গানটির ১১টি ভাষার অনুবাদ ও মিউজিক পাঠিয়ে দেন শিল্পীদের কাছে। শিল্পীরা গানটি গেয়ে ভিডিওসহ পাঠিয়ে দেন সালেহীনের কাছে। এভাবেই তৈরি হয়ে যায় ১২টি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটি।

বাংলাসহ বাকি ১১টি ভাষা হলো মালয় (মালয়েশিয়া), আরবি (লেবানন), জার্মান (জার্মানি), নেপালি (নেপাল), হিন্দি (ভারত), ফরাসি (ফ্রান্স), স্পেনীয় (ভেনেজুয়েলা), রুশ (রাশিয়া), ইংরেজি (যুক্তরাষ্ট্র), চীনা (হংকং) ও ইতালীয় (ইতালি)। গেয়েছেন ওই ভাষাভাষী দেশের শিল্পীরা। গানটি তৈরিতে সহযোগিতা করেছে আজব রেকর্ডস। গানটি নাবিদ সালেহীনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ