বিনোদন

খুলে দেয়া হলো বইমেলা

বইমেলা
বইমেলা

শিলা বৃষ্টির কারণে সাময়িকভাবে স্থগিত করার পর আবারো খুলে দেয়া হয়েছে অমর একুশে বইমেলা। বুধবার বিকেল ৫টার পর খুলে দেয়া হয় মেলার মূলফটক।

সকালের শিলা বৃষ্টি এবং দুপুরের পর মষুলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণের অমর একুশে গ্রন্থমেলা। তুমুল বৃষ্টিতে কমপক্ষে ৩৫টি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে। বই সরানোর সুযোগও পাননি প্রকাশকরা।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল ৪টায় মেলা শুরু হতে পারে। তবে বৃষ্টি থাকলে মেলা শুরুর সময় আরো পেছাতে পারে।

মেলা পরিচালক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, মেলা কিছুটা দেরিতে শুরু হবে। বৃষ্টি ওপর সবকিছু নির্ভর করছে।

২১ ফেব্রুয়ারির পরের কয়েকদিনই সবচেয়ে বেশি বইমেলায় বিক্রি হয়। সেই জমজমাট বিকিকিনি পণ্ড করে দিল হঠাৎ বৃষ্টি।

ভোরের দিকে ছিল শীতের আবেশ। ফাল্গুনেই রোদ আর মেঘের লুকোচুরি। বৃষ্টি যে হবে তার আলামত দেখা দিয়েছিল ভোররাতেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীতে হঠাৎ নেমে এলো কালবৈশাখীর মতো ঝড়ো বাতাস নিয়ে শিলাবৃষ্টি। বাতাসে ধুলার গন্ধ মুছে দিয়ে বৃষ্টি ঝরলো ধুলোবালির রাজধানীতে। হঠাৎ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হলো অমর একুশে বইমেলা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ