বিনোদন

কারাগার থেকে মুক্তি পেলেন সঞ্জয় দত্ত

সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্ত

অস্ত্র মামলায় অভিযুক্ত বলিউড তারকা সঞ্জয় দত্ত দীর্ঘ ৪২ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভারতের মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন এ বলিউড অভিনেতা। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী মান্যতা দত্ত।

ভালো ব্যবহারের কারণে ৫৬ বছর বয়সী সঞ্জয় মেয়াদ শেষ হওয়ার ১৪৪ দিন আগেই মুক্তি পেলেন।

বলিউডের প্রয়াত দুই তারকা সুনীল দত্ত ও নার্গিসের ছেলে সঞ্জয় ১৯৯৩ সালে মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হন।

আদালত ২০০৭ সালে সঞ্জয়কে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেয়। পরে সুপ্রিম কোর্টে আপিলের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে তার কারাদণ্ডের মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ