বিনোদন

শিশুদের কলকাকলীতে মুখরিত শহীদ মিনার প্রাঙ্গণ

শহীদ মিনার প্রাঙ্গণ
শহীদ মিনার প্রাঙ্গণ

অমর একুশে ফ্রেব্রুয়ারি উপলক্ষ্যে কারক নাট্য সম্প্রদায় ২৮ বছর ধরে শিশু-কিশোরদের নিয়ে বর্ণ লিখন প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ‘এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ শিরোনামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

শুক্রবার সকালে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল শিক্ষার্থীদের কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। ভাষা সৈনিকদের হাত ধরে বর্ণমালা লিখন, বর্ণমালায় আলপনা আঁকা-আঁকি দিয়ে ভাষা শেখায় হাতে-খড়ি নেয় ছোট ছোট শিশুরা।

বর্ণিল বর্ণে বর্ণমালায় হাতে খড়ি নিল খুদে শিশুরা। কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ভাষা সৈনিকদের হাত ধরে বর্ণমালা লিখতে শুরু করে তারা। সেইসঙ্গে শুদ্ধ বাংলায় কথা বলা এবং সব ভাষাকে শ্রদ্ধা জানানোর শপথও নেয় তারা। শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল শিক্ষার্থীরা অংশ নেয় এতে।

রক্ত দিয়ে যে মাতৃভাষাকে রক্ষা করা হয়েছে, তা যেন সমৃদ্ধ করা যায়- যেন বাংলাকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা যায় নতুন প্রজন্মের কাছে এই আহবান জানান ভাষা সৈনিকরা।

ছোট হাতের লেখনিই যেন বলে দেয় নিজের ভাষার প্রতি শ্রদ্ধাবোধের কথা। ভবিষ্যতে এ ধরণের উদ্যোগকে আরো এগিয়ে নেয়ার আশা উদ্যোক্তাদের।

প্রতিযোগিতা শেষে শিশুদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক আয়োজন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ