প্রথমবারের মতো অস্কার জিতেছেন লিওনার্দো দি ক্যাপ্রিয়ো। অস্কারের জন্য ৬ বার মনোনয়ন পান তিনি।
বহু কাঙ্ক্ষিত অস্কার হাতে নিয়ে হলিউড অভিনেতা তার সঙ্গী কলাকুশলীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি কথা বলেছেন জলবায়ু পরিবর্তনের ইস্যুতে।
২০১৫ সালের চলচ্চিত্র 'দ্যা রেভেন্যান্ট'-এ অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান ডি ক্যাপ্রিয়। একই ছবির জন্য সেরা পরিচালকের অস্কার পান আলেহান্দ্রো গনজালেস ইনারিতু।
এছাড়া ‘রুম’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন ব্রি লার্সন। এবার সেরা চলচ্চিত্রের অস্কার জিতেছে স্পটলাইট।
বরাবরের মতোই লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছিল এবারের ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের আসর।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: