ভালোবাসা আর চোখের জলে চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতিকে বিএফডিসিতে শেষ বিদায় জানিয়েছেন তার সহকর্মীসহ সর্বস্তরের মানুষ।
সোমবার দুপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে জন্মস্থান সোনারগাঁও-এ তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
সকালে দীর্ঘ দিনের কর্মস্থল বিএফডিসিতে নিয়ে আসা হয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির মরদেহ। এ সময় দিতির দীর্ঘ দিনের সহকর্মীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। এখানেই অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবনেও দিতি ছিলেন অমায়িক একজন মানুষ স্মৃতিচারণে জানান তার সহকর্মীরা। আর সন্তানরা রেখে যাওয়া কাজের মধ্যেই এখন মাকে খুঁজে বেড়াবেন তার সন্তানরা।
এ ধরণের একজন গুণী মানুষের চলে যাওয়া চলচ্চিত্র অঙ্গণের জন্য অনেক বড় ক্ষতি।
রোববার রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই চলচ্চিত্র অভিনেত্রী।