মুক্তিযুদ্ধের সময় গণহত্যা-গণসহিংসতা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তির সৃষ্ট বিতর্কে বিভ্রান্ত না হতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার গণহত্যা-গণসহিংসতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৩ দিনের আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী ইতিহাস বিকৃতিতে বিভ্রান্ত না হয়ে প্রকৃত ইতিহাস আরও গভীরভাবে উদঘাটন ও উপলব্ধি করতে ব্যাপকভিত্তিক গবেষণায় মনোনিবেশ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, নিবিড় গবেষণার মাধ্যমে বিদ্যমান প্রকৃত সত্যকে আরও গভীরভাবে জেনে-উপলব্ধি করে ইতিহাস বিকৃতিরোধে কাজ করতে হবে।
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী ও তাদের দোসররা সরকারি ক্ষমতার ভেতরে-বাইরে ইতিহাস-বিকৃতির অপচেষ্টা চালিয়েই যাচ্ছে।
মুক্তিযুদ্ধের সময় গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের সারসংক্ষেপ তুলে ধরে, যুদ্ধের পরপরই আন্তর্জাতিক মানদণ্ডে ওইসব অপরাধীদের বিচারের উদ্যোগের কথা তুলে ধরেন বক্তারা।