বিনোদন

উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে দেশ টিভির বর্ষপূর্তি

দেশ টিভির বর্ষপূর্তি
দেশ টিভির বর্ষপূর্তি

সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে প্রিয় টিভি চ্যানেল দেশ টিভির সপ্তম বর্ষপূর্তি। কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রাসহ নানা আয়োজনে সারাদেশে দেশ টিভির জন্মদিন পালিত হচ্ছে।

বন্দরনগরী চট্টগ্রামে শিশুদের নিয়ে দেশ টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তিতে কেক কাটা হয়। সকালে প্রেস ক্লাবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

খুলনায় ছিল বর্ণাঢ্য আয়োজন। সকালে খুলনা প্রেসক্লাবে কেক কাটা হয়। পরে একটি র্যা লী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বরিশালে শিশু কিশোরদের নিয়ে বের করা হয় আনন্দ র্যা লী। পরে মুক্তিযোদ্ধা ও শিশু কিশোররা কেক কেটে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

দেশটিভির সপ্তম বর্ষপূর্তিতে বিভাগীয় শহর রাজশাহীতেও ছিল নানা আয়োজন। বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ময়মনসিংহে পাটগুদাম ব্রিজ মোড়ে মোমেনশাহী বালিকা এতিম খানার শিশুদের নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র্যা লী বের করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার পূর্বমেড্ডা তিতাসপাড়ায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুরা কেক কেটে, নেচে গেয়ে দেশ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।

জনপ্রিয় টিভি চ্যানেল দেশ টেলিভিশনের ৭ম বর্ষপূর্তিতে দিনাজপুর প্রেসক্লাবে কেক কেটে উৎসবের উদ্বোধন করা হয়।

আনন্দ শোভাযাত্রা বের করা হয় ধামরাইয় ও বরগুনায়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

মেহেরপুরে বর্ণাঢ্য র্যা লী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নিয়ে দেশ টিভিকে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

নরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশ টিভির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জেও ছিল নানান আয়োজন। আলোচনা সভা, কেক কাটা, শোভাযাত্রা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

গোপালগঞ্জে কেক কাটা ও র্যা লির মধ্যে দিয়ে দেশ টিভির সপ্তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

মুন্সীগঞ্জে কেক কাটা ছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

চাঁদপুরে বর্ণাঢ্য র্যা লী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সার্কিট হাউজে দেশ টিভির জন্মদিনের কেক কাটা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ডা. দীপু মনি।

পিরোজপুরে শোভাযাত্রা বের করে দেশ টিভি দর্শক ফোরাম। পরে কেক কাটা হয়।

দেশ টিভির সপ্তম বর্ষপূর্তিতে নেত্রকোণায় শোভাযাত্রা বের করা হয়। এতে প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ