বিনোদন

অভিনেত্রী প্রত্যুষার অস্বাভাবিক মৃত্যু

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়
প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়

অস্বাভাবিক মৃত্যু হল বাঙালি অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের। জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’র অতি পরিচিত মুখ ছিলেন তিনি। তার অভিনীত ‘আনন্দী’ চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিল।

জানা গেছে, শুক্রবার মুম্বইয়ের বাড়ি থেকে বছর চব্বিশের প্রত্যুষার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পর তাকে নিয়ে যাওয়া হয় আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে। সেখানে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই অভিনেত্রী।

জামশেদপুরের মেয়ে প্রত্যুষা নিজের কেরিয়ারের কারণেই মুম্বই এসেছিলেন। বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত শেষ সম্প্রচারিত ধারাবাহিক ‘শ্বশুরাল সিমার কি’। রিয়্যালিটি শো ‘বিগ বস-৭’ এও দেখা গিয়েছে তাকে।

রাহুল রাজ সিংহের সঙ্গে তার সম্পর্কের কথা গোটা বি-টাউন জানে। সম্প্রতি তাদের বিয়ে হওয়ার কথাও ছিল।

শোনা যাচ্ছে, সেই সম্পর্ক নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই ঘটনার জেরেই তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর, এ দিন দুপুরে রাহুলই ওই অভিনেত্রীর দেহ হাসপাতালে নিয়ে এসেছিলেন।

‘বালিকা বধূ’তে তার সঙ্গে কাজ করেছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। তিনি বলেন, খবরটা পেয়েছি; খুবই দুঃখজনক ঘটনা, হতাশ লাগছে।

একই অভিব্যক্তি অভিনেতা আজাজ খানের। তিনি বলেন, বিশ্বাস করতে পারছি না, এমনটা হতে পারে!

ঘটনার কথা শুনে এ দিন হাসপাতালে এসেছিলেন ড্রেস ডিজাইনার রোহিত বর্মা। তিনি প্রত্যুষার বিয়ের পোশাক ডিজাইন করছিলেন।

ভেঙে পড়া রোহিত বলেন, পোশাকটা অর্ধেক তৈরি হয়ে গিয়েছিল, জানেন!

শনিবার সকালে জামশেদপুর থেকে প্রত্যুষার বাবা-মায়ের মুম্বইয়ে পৌঁছনোর কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ