বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন আর নেই। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মুখগহ্বরের মোটর নিউরন ডিজিসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন খোকন। উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছিল। এই রোগের চিকিৎসা নেই বলে তাকে নিউইয়র্কের বেলভিউ হাসপাতাল থেকে দেশে ফেরত পাঠান চিকিৎসকরা।
পরে গত ৩১ ডিসেম্বর উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় গুণী এই নির্মাতাকে। কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল তাকে।
পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় অভিনয় করলেও চলচ্চিত্র নির্মাণই ছিল তার প্রথম পছন্দ।
অভিনেতা ও প্রযোজক মাসুদ পারভেজের সহকারী হিসেবে চলচ্চিত্র অঙ্গনে খোকনের যাত্রা শুরু হয়। রক্তের বন্দী চলচ্চিত্রের মাধ্যমে খোকন তার পরিচালনার অধ্যায় শুরু করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: