বিনোদন

প্রাণের উৎসব বাংলা নববর্ষ বৃহস্পতিবার

বাংলা নববর্ষ
বাংলা নববর্ষ

বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ কাল (বৃহস্পতিবার)। চৈত্রের শেষ দিনে আজ (বুধবার) সারাদেশে পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি। সেইসঙ্গে নতুন বছরকে বরণ করতে দেশজুড়ে চলছে প্রস্তুতি।

বর্ষবরণের প্রধান আকর্ষণ মঙ্গল শোভাযাত্রাকে বর্ণিল করতে দিন-রাত এক করে কাজ করে যাচ্ছেন চারুকলা শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।

সারাদেশে চলছে বাংলা নতুন বছরকে বরণ করার শেষ মুহূর্তের প্রস্তুতি। আরো একটি বছরকে পেছনে ফেলে নতুনকে রাঙিয়ে নিতে ব্যস্ত সবাই। বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হবে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা।

চৈত্রের শেষ দিন দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বিভিন্ন আচার অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে নানান পূজা-অর্চনা করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে নড়াইলে ঐতিহ্যবাহী অষ্টক গান অনুষ্ঠিত হয়েছে। ঢোল, হারমোনিয়াম, কর্তাল, বাঁশী পূজার উপকরণ নিয়ে ১৫ সদস্যের অষ্টক গানের দল ছুটে চলেছে বাড়ি থেকে বাড়ি, গ্রাম থেকে গ্রামে।

বর্ষবরণকে ঘিরে প্রতিবারের মতো এবারো খুলনায় থাকছে মঙ্গল শোভাযাত্রা। এ শোভাযাত্রাকে সফল ও বর্ণিল করে তুলতে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করছেন সংস্কৃতিকর্মীরা। বাঁশ, কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে ভাস্কর্য, বাঘ, কুমির, পাখিসহ রঙ-বেরঙের মুখোশ।

বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন যশোরের সংস্কৃতিকর্মীরাও। যশোর কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শুরু হবে শোভাযাত্রা। রয়েছে জেলা শহরের পৌরউদ্যানে উদীচীর জমকালো আয়োজনও।

বর্ষবরণের প্রস্তুতি চলছে দেশের অন্যান্য জায়গাতেও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ