বিনোদন

পহেলা বৈশাখে লাল-সাদা রঙ্গে রাজধানী

পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ

পহেলা বৈশাখের নতুন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানী সেজেছিল লাল-সাদা রঙ্গে। তরুণ-তরুণ, শিশু-কিশোরদের পদচারণায় মুখোরিত ছিল চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। নাচ, গান, নাগরদোলায় চড়ে বেড়িয়েছেন তারা।

এদিকে, নিজেদের উৎসবকে সংকীর্ণ না করে অশুভ শক্তির মোকাবেলা করার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ আহবান জানান তারা।

ভোরের আলো ফুটতে না ফুটতেই রাজধানীর নির্ধারিত স্থান ও সড়কগুলোতে শুরু হয়ে যায় বর্ষবরণের উৎসব।

চারুকলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল নববর্ষের লাল-সাদার ছোঁয়া। একা বা দলবেঁধে, অনেকের সঙ্গেই নেই চেনা-জানার বালাই। সার্বজনীন উৎসব বলেই সবাই মিলে এক মিলনযজ্ঞ।

প্রতিটি উৎসবের মতো পহেলা বৈশাখেরও অবিচ্ছেদ্য অংশ শিশুরা। হরেক রকম খেলাধুলার উপকরণ পেয়ে উচ্ছ্বসিত তারা।

বাংলাদেশে কাজের কারণে বা ঘুরতে আসা, যাই হোক, বাংলা সনের প্রথম দিনের উৎসবে একাত্ম হতে কোন অংশ কম নয় বিদেশি বন্ধুরাও।

এদিকে, বাংলা নববর্ষকে বরণ করে নিতে বাংলা একাডেমির রবীন্দ্র-চত্বরে আয়োজন করা সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে অংশ নেয় বিশিষ্টজনেরা

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নববর্ষের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন শিশু সংগঠন। নববর্ষ উৎযাপনে বাংলাদেশ শিশু একাডেমিতেও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ-গান পরিবেশন করেন শিশু শিল্পীরা।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দিনব্যাপি বৈশাখী আয়োজনেও শিল্পীরা গান পরিবেশন করেন।

নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়িতেও আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান। পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের নিয়ে ঘরোয়া এই আনন্দ-আয়োজন ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে নগরজীবনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ