বর্ষবরণের নানা আয়োজনে উৎসব মুখর ছিল রাজধানীর উত্তরাংশ।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা ও চ্যানেল আইয়ের আয়োজনে ছিল হাজারও কণ্ঠে বর্ষবরণের বর্ণ্যাঢ্য উৎসবমুখরতা। গুলশানের বিভিন্ন অংশেও আয়োজন করা হয় মেলা ও লোকজ গানের অনুষ্ঠানের।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারার আয়োজনে গানে গানে বরণ করা হয় বাংলা নতুন বছরকে। একক ও সমবেত রবীন্দ্র সঙ্গীতের পাশাপাশি ছিল নজরুল সঙ্গীত ও আবৃত্তিও। রেজওয়ানা চৌধুরী বন্যাসহ দেশের প্রতিতযশা শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ করে দর্শক-শ্রোতাদের।
পাশেই ছিল বৈশাখী গ্রামীণ মেলার আয়োজন। রাজধানীতে বসে গ্রাম-বাংলার মেলার ছোঁয়া পেতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বর্ষবরণের আয়োজন ছিল গুলশানের ফজলে রাব্বি পার্কে। র্যা লি, নাচ-গান আর চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় প্রাণবন্ত ছিল পার্ক প্রাঙ্গণ। বিশেষ করে বর্ষবরণের আয়োজন ঘিরে শিশুদের উচ্ছাস ছিল।
পুরোনো সব হিসাবনিকাশ ভুলে নতুন স্বপ্নে সুন্দর আগামীর প্রত্যাশা এ শিশুদের মতোই সবার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: