বিনোদন

জামতালায় বৈশাখী উৎসব

 বৈশাখী কনসার্ট
বৈশাখী কনসার্ট

নববর্ষ উপলক্ষে অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি রাজধানী জুড়ে ছিল কনসার্টের আয়োজন। দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড দলগুলো গানে গানে মাতিয়ে রাখেন দর্শক-শ্রোতাদের।

কনসার্টকে ঘিরে বর্ষবরণ উৎসবে যাওয়া মানুষের উপস্থিতিও ছিল বেশ।

বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে রমনা পার্কের জামতালায় বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দেশ টিভি।

নৃত্য শিল্পীদের সম্মিলিত পরিবেশনের মধ্য দিয়ে সকাল সাড়ে ৯টায় রমনার জামতলায় শুরু হয় বাংলাদেশ পুলিশের বৈশাখী উৎসব। অনুষ্ঠানের প্রথম পর্বে বাহিনীর সদস্যরাই গান-নাচ পরিবেশন করেন।

যাত্রাপালা আর -ফ্যাশন শো'তেও দর্শকদের নজর কাড়েন পুলিশ সদস্যরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জমান মিয়া ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অংশ ছিল জনপ্রিয় ব্যান্ড দলগুলোর পরিবেশনা।

জনপ্রিয় সব গান গেয়ে দর্শক মাতান নগরবাউল জেমস, ফিডব্যাক, সোলসের শিল্পীরা। বিকেল পর্যন্ত চলে এ কনসার্ট। এ আয়োজন দেশ টিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

এছাড়া বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর, ধানমণ্ডি শেখ জামাল মাঠ, আবাহনী মাঠসহ রাজধানীর বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ